দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে দলটির জেলা শাখা।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা এনসিপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুর রহমান ও সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা দাবি করেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা বন্ধ করতে হবে এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
মশাল মিছিলে জেলা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।
যে আই